শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল

বিএনপিও সংস্কার চায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যে সরাকারের কিছু মানুষ এটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছেন। এছাড়া প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট তৈরি হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

 সব জটিল হয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সংগ্রাম ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা, কিন্তু সেটা এখনও আনতে পারিনি। প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট তৈরি হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে।
 
বিএনপিও সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার হলেই তারপর নির্বাচন হবে বলে বলা হচ্ছে। সংস্কার নিয়ে অনেকে এমন কথা বলছে, যাতে মনে হচ্ছে বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু বিএনপি বহু আগেই সংস্কারের কথা বলেছে।
 
 এমন অবস্থা করেছে যে, বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না, বিএনপি শুধু ক্ষমতা চায়! হ্যাঁ, বিএনপি ক্ষমতা চায়, বিএনপি তো ক্ষমতার জন্যই রাজনীতি করে। দলের গঠনতন্ত্রে তো লেখাই আছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। নির্বাচন চাইবে বিএনপি, কারণ বিএনপি জনপ্রতিনিধিত্বমূলক সংসদ ও সরকার করতে চায়, যারা জনগণের সমস্যা সমাধান করবে’, যোগ করেন মির্জা ফখরুল।
 
বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। এটি ৫ বা ১০ বছর সময় লেগে যেতে পারে। তাহলে কি ১০ বছর নির্বাচন হবে না? তাহলে কি প্রশাসেন বসে থাকা ফ্যাসিবাদের দোসর আমলাদের দিয়ে ১০ বছর দেশ চলবে? সচিবালয়ের ৯০ শতাংশই ফ্যাসিবাদের দোসর। তাদের দিয়েই বর্তমানে দেশ চলছে। অনির্দিষ্টিকালের জন্য অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ পরিচালনা জনগণের জন্য কি উপকারে আসবে?
 
ফখরুল প্রশ্ন রেখে বলেন, অনির্দিষ্ট অনিশ্চিত সরকার কি মানুষের উপকারে আসে? অর্থনীতির কি পরিবর্তন হচ্ছে? ইনভেস্টমেন্টের কি পরিবর্তন হয়েছে? অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। অনেকে বলেছেন নির্বাচিত সরকার ছাড় ইনভেস্ট করবে না।
 
তিনি বলেন, ১৫ বছরে যারা ব‍্যবসা করতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারেননি। ব‍্যাংকে ডিসিপ্লিন বলতে কিছু নেই। স্বাস্থ্যসেবার কোনো রকম পরিবর্তন নেই। কথা বলা দরকার নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। সেটি করতে হলে কোথায় কোনো ভুল যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখন ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। বিএনপি চেয়ারপারসন ফিরে এসেছেন। তাকে দেখে আশার আলো সঞ্চার হয়েছে।
 
 তিনি আরও বলেন, এমন কোনো কাজ করবেন না, যা জাতির বিরুদ্ধে যাবে। অনেক কাজ করছেন, যা জাতি জানে না। তার জন্য কারও সঙ্গে আলাপ করা হয়নি। প‍্যাসেজ দেবেন, কারও সঙ্গে কথা বলতে হবে। আমরা বাধা নই, দরকার হলে সামনে এসে দাঁড়াবো। কিছু পণ্ডিতকে বসিয়ে যদি চিন্তা করেন যে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন, তবে তা কখনোই সম্ভব হবে না। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ