শিরোনাম
◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ◈ রূপপুরের রুশ নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ট্রাকচালকের সহকারী ◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন, প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা. জানতে চায় বিএনপি

এল আর বাদল ; বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের এমন মন্তব্যের ‘সেই জনগণ কারা’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শরিক ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠকের পর এক সংবাদ ব্রিফিং-এ এমন প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। -- সূত্র, বি‌বি‌সি বাংলা

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘এই জনগণ বলতে কারা? এই জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠি সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে, মুখোমুখি করছে… এটা তো কারো না বোঝার কোনো কারণ নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন যে, ''বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আজ আমাদের নির্বাচন। কেউ তা বলেনি।''

সেই প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "এতো আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ১৬ বছরের যুদ্ধটা ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য।

কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য এই বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করে নাই, এতো ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে… সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই” বলেন বিএনপির এই নেতা। 

শিগগিরই সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানান মি. চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়