শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় গণমাধ্যমকে কড়া জবাব দিলেন আন্দালিব রহমান পার্থ!(ভিডিও)

ভারতীয় গণমাধ্যমে আন্দালিব রহমান পার্থ

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ঠিক তখন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য জাতীয়  পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বললেন।

ওই অনুষ্ঠানের উপস্থাপিকা দিবিকা চোপড়ার বিভিন্ন অসংলগ্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি ভারতীয় ওই গণমাধ্যমটির ইচ্ছাই ছিল বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ কে ডেকে তাকে হেনস্থা করার।

কিন্তু পার্থ তো এত সহজে হেনস্থা হওয়ার পাত্র নন তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের হিন্দুরা মোটেও অনিরাপদ নন। বাংলাদেশের হিন্দুরা ভালো আছেন তারা কোনরকম আক্রমণের শিকার হচ্ছেন না। 

উপস্থাপিকার প্রথম প্রশ্নটি এরকম ছিল বাংলাদেশের হিন্দুদের মন্দির এবং তাদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে, পার্থর কাছে জানতে চাওয়া হয় এ ব্যাপারে আপনি কি বলছেন প্রশ্নের উত্তরে আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনি কি দেখেছেন ইসকনের চরমপন্থীরা বাংলাদেশের একজন একজন আইনজীবীকে কিভাবে হত্যা করেছে। 

১৯ কোটি মুসলিমের দেশে যেভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এরপরও বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদরা মাথা ঠান্ডা রেখেছেন।

তার জন্য বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদদের বাহবা পাওয়া উচিত। পার্থ এও যোগ করেন বাংলাদেশের কোথাও হিন্দুদের উপর আক্রমণ করা হয়নি। ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ওপর ক্ষোভ ঝেড়েছে।

কোন নির্দিষ্ট ধর্মালম্বীদের এটা পরিষ্কার হতে হবে গত ১৭ বছরে বাংলাদেশের মানুষকে যেভাবে খুন-গুম হত্যা মামলা দিয়েছে ও কথা বলার অধিকার হরণ করা হয়েছে, তারই  বহিঃপ্রকাশ ছিল এই ক্ষোভ।

নির্দিষ্ট করে হিন্দুদের উপর কোন আক্রমণ  করা হয়নি। উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ পরিষ্কার করে বলেন গত ১৭ বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর ইন্ডিয়ার হস্তক্ষেপ ছিল। আন্দালিব রহমান পার্থ বলেন ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের পালস।

গত ১৭ বছর শুধুমাত্র ভারত একটি দলের সঙ্গেই সম্পর্ক রেখেছেন, যেই ফ্যাসিবাদ সরকারের সাথে বাংলাদেশের মানুষ মোটেই ভালো ছিল না কিন্তু ভারত ও ভারতের সরকার ফ্যাসিবাদের সাথে সম্পর্ক রেখেছিল এছাড়াও আন্দালিব রহমান পার্থ আরো বেশ কিছু প্রশ্নের জবাব মোক্ষম জবাব দিয়ে তিনি পরিষ্কার করে তুলেছেন।

বলা যেতেই পারে ভারতের সংবাদ মাধ্যম গুলোর অপপ্রচার পার্থ একাই রুখে দিয়েছেন। সূত্র : জনকন্ঠ

  • সর্বশেষ