শিরোনাম
◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সজীব ওয়াজেদ জয় ভেনিসে, ছবি নিয়ে তুমুল আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে

ইতালির ভেনিসে ভ্যাকেশনে গিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন—এমন একটি ছবি প্রকাশের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভেনিসে অবস্থানকালে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে জয়ের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার রাত থেকে রোববার দিনভর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা দেখা যায়।

ছবিতে ক্যাপ ও ক্যামেরার স্ট্র্যাপ ঝুলিয়ে জয়ের একটি ভ্রমণকালীন লুক দেখা যায়। তাঁর পরিবর্তিত চেহারা ও পোশাক-পরিচ্ছদ নিয়েও অনেকে মন্তব্য করেছেন।

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তাঁর ফেসবুক পোস্টে ছবিটি নিয়ে লিখেছেন, ‘কাল রাত থেকে দেখছি, ফেইসবুক সয়লাব হয়ে গেছে এই ছবিতে।’

তিনি জয়ের পোশাক ও চেহারার পরিবর্তন নিয়েও মন্তব্য করেন। তাঁর ভাষায়, একদিকে ক্যাপ ও ক্যামেরা স্ট্র্যাপ ঝুলিয়ে ‘ট্রাভেলার ও ফটোগ্রাফার ভাইব’, অন্যদিকে সল্ট-অ্যান্ড-পেপার দাড়িতে ‘ক্লাসিক জেন্টলম্যান লুক’।

আনিস আলমগীর তাঁর অনুসারীদের কাছে জানতে চান, জয়ের কোন লুকটি বেশি মানানসই—ক্যাপ পরা ‘উইকেন্ড মোড’, নাকি ‘ক্যাজুয়াল ক্লাসিক মোড’। একই সঙ্গে তিনি রসিকতা করে লেখেন, ‘বাই দ্য ওয়ে, লোকটা কে? চেহারা পরিচিত লাগছে, কিন্তু নতুন লুকে চিনতে একটু সময় লাগছে!’

অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিও নিজের ফেসবুক ফলোয়ারদের কাছে ছবিটি কেমন লেগেছে, তা জানতে চেয়েছেন। তাঁর পোস্টেও ছবিটি নিয়ে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়।

রোববার পর্যন্ত ওই পোস্টে প্রায় ১৯ হাজার প্রতিক্রিয়া পড়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার ‘লাভ’, ৭ হাজারের বেশি ‘লাইক’ এবং প্রায় দেড় হাজার ‘কেয়ার’ প্রতিক্রিয়া রয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের ভেনিস সফর এবং সেখানে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও, তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি বা সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ