শিরোনাম
◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা!

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টে দর্শকদের জন্য এবার নতুন চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।

বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত।

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে।

এদিকে শুক্রবার ওটিলিয়া কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

  • সর্বশেষ