শিরোনাম
◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সৃজনশীল ও কার্যকর ডিজিটাল কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাওয়া হয়েছে এবার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সেখানে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

advertisement

সভায় বলা হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সময় আ নিয়েও আলোচনা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখার কাজ চলছে। তবে শুধু চিকিৎসাসেবা জোরদার করে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব নয়; মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি।

advertisement

তিনি বলেন, মানুষ কনটেন্ট ক্রিয়েটরদের কথা শোনে। একটি সৃজনশীল কনটেন্টও ডেঙ্গু প্রতিরোধে মানুষকে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে।

তাই কনটেন্ট নির্মাণকে শুধু বাণিজ্যিক কাজ হিসেবে না দেখে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান ডা. এম এ মুহিত।

advertisement

সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে এসব কনটেন্টের ডিজিটাল প্রচার শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ