শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

মনিরুল ইসলাম : সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজের যোগদানপত্র তুলে দেন।

সচিবালয় সূত্রে জানা গেছে, সদ্য সাবেক এই মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নতুন দায়িত্ব পালনে দিকনির্দেশনা নেন। এ সময় সরকারের চলমান রাজনৈতিক কার্যক্রম, নীতিনির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এর আগে গত শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরদিন শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

সরকারি সূত্র বলছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণী কর্মকাণ্ডে পরামর্শ প্রদান এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ