শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি  সপরিবারে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর  প্রাসাদে পৌঁছান এবং সেখানেই তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

রাষ্ট্রপতির আগমনে বঙ্গভবনে ছিল আনুষ্ঠানিক পরিবেশ। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে সহধর্মিণী রাহাত আরা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রবেশ করেন।

বঙ্গভবনে প্রবেশের পরপরই রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তেইশতম রাষ্ট্রপতি হিসেব শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী হিসেবে এতদিন মিন্টো রোডের বাসায় ছিলেন। রাষ্ট্রপতির বাসভবনে ওঠাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে সপরিবারে ওঠার মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

  • সর্বশেষ