শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স

স্পোর্টস ডেস্ক : ডারউইনে বাংলাদেশের কাছে বাজেভাবে হারের পর অস্ট্রেলিয়া যে মরণ কামড় দেবে তা অনুমিতই ছিল। ম্যাকাইতে হলো সেটাই। বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।

প্রথম টেস্টে হারের পর কঠোর সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। অনেকেই দলে পরিবর্তনের দাবিও তুলেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে পুরনো রুপে ফিরেছে অজিরা। দাপুটে জয়ের পর আলোচনা উঠেছে ডারউইনে ঐতিহাসিক সেই হারের প্রতিশোধ ম্যাকাইতে এসে নিলো কিনা অস্ট্রেলিয়া।

তবে সরাসরি প্রতিশোধ না বললেও, আত্মসম্মানের যে বিষয় ছিল সেটা অকপটে স্বীকার নিলেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটা জেতার জন্য মরিয়া হতে হয়। এতে চেষ্টা বাড়ানো যায় কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব দরকার ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত।

দুই দিনে টেস্ট শেষ হওয়ার পেছনে উইকেটের দায় দেখছেন অনেকেই। বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে অভিমত সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের। তবে তাদের কাতারে নন কামিন্স। দুই দিনে টেস্ট শেষ হওয়ার পেছনে ব্যাটারদের দায় দেখছেন তিনি।

Advertisement

কামিন্স বলেন, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।

তিনি আরও যোগ করেন, ‘দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার (ব্যাটিং ভালো করতে না পারাদের) মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটা দ্রুত শেষ হয়ে গেল।’

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার জয়ে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

  • সর্বশেষ