শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। রোববার দুপুরে পাঁচ সদস্যের দলটি স্টেডিয়ামে প্রবেশ করে মাঠসহ পুরো স্থাপনা ঘুরে দেখেছে। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপও দেখা গেছে। সামনে যেকোনও সময় বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলার ইচ্ছা পোষণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাদের সঙ্গে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ব্রাজিল থেকে একটা প্রতিনিধিদল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বক্ষণ... সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যেকোনও দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।

এরপর তিনি বলেন, ‘তাদের আমরা বুঝিয়েছি মাঠের কাজ চলমান, আর হয়তো টু উইকসের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিংরুম, তারা আমাদের পুরা স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে।

ব্রাজিলের প্রতিনিধিদল আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে জানিয়ে ইকবাল হোসেন বলেন, ‘এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। এবং তারা তাদের মতামতটা এখনই পুরাপুরি দিয়ে যায়নি, তারা মতামত দিলে আমরা আপনাদের জানিয়ে দেবো আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটাকে দেখে গেছে এবং প্রাথমিকভাবে বলেছে যে যেকোনও ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়।

সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে থাকার কথা। এর আগে বাংলাদেশে এসে অনুশীলন করা কিংবা এ ধরনের কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, ‘তারা বলেছে যে তারা বাইরের কোনও দেশের সাথেও আমাদের এখানে এসে এটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজকে মাঠ, স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে। এবং তারা আজকে রাতেই চলে যাবে, এটা শুধু দেখার জন্যই আসছে।

পরিদর্শন সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা জানান, ‘তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখেছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কি আছে, পানি... পানি কীভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলা... ঘাসগুলা দেখছে। আর এখানে মাঠে যারা কাজ করছে তাদের ডেকে নিয়েও কথা বলছে যে এর পরবর্তী কাজটা কী। 

তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এখন আমাদের মাঠের যে কাজ রয়ে গেছে, এই কাজটা হয়তো টু উইকসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমাদের মাঠে যারা কাজ করছেন, উনিও বুঝিয়েছেন। বোঝানোর পর ওরা কিন্তু ঘুরে ঘুরে সবকিছু দেখেছেন। আর ড্রেসিং রুমগুলা দেখেছেন, প্লাস হলো গ্যালারি দেখেছেন, মিডিয়া বক্স দেখেছেন, পুরোটা দেখেছেন। ওই গ্যালারিতে গিয়ে চেয়ারে বসে দেখেছেন। মাঠ পরিদর্শন শেষে বাফুফে সভাপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধিদলের। -- সূত্র, বাংলা‌ট্রিবিউন

  • সর্বশেষ