শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মাদক মামলায় গ্রেপ্তার কয়েদির মৃত্যু

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারে মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

রোববার (২৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

মৃত মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন মহিউদ্দিন সোহাগ। রোববার অসুস্থবোধ করলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ