শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতির ঋণের দায়ে অতিষ্ঠ দাদা, টাকা না দিতে এলাকাবাসীকে মাইকিং

নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা। 

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে জানানো হয়, তাঁর নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন বা তাঁকে টাকা ধার না দেন। সতর্কবার্তা অমান্য করে কেউ টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে বলেও জানানো হয়।

এলাকাবাসী জানান, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিষ্ঠ হয়ে দাদা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য তাঁর জানা নেই।

দাদার মাইকিংয়ের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ