শিরোনাম
◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ৩ নতুন বিমানবন্দর নির্মাণ করবে ভারত ◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমণ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।  

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকার্যত পারস্য উপসাগরে আটকা পড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটি পরিবর্তন করে। 

জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষায় থাকতে বাধ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়