শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিড়িয়াখানা থেকে সাভারের গবেষণা কেন্দ্রে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত বিরল প্রজাতির সাদা মহিষটিকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে। গত ঈদুল আজহায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক জানান, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর কাছে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে আনা মহিষটি বিরল সাদা বর্ণের হওয়ায় দ্রুতই মানুষের নজর কাড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণিটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে কোরবানি না দিয়ে প্রাণিটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

বিরল অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে সাদা মহিষটি জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণীয় প্রাণীতে পরিণত হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানে স্থানান্তরের ফলে প্রাণিটির জিনগত বৈশিষ্ট্য ও সংরক্ষণ নিয়ে আরও কার্যকর কাজ করা সম্ভব হবে।

  • সর্বশেষ