শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা

এল আর বাদল : আজ ২৩ জুন বাংলাদেশের ইতিহাসে শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নয়, এই দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের সঙ্গে গভীর ভাবে যুক্ত। ১৯৪৯ সালের এই দিনে জনগণের দাবি, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পথচলার ৭৭ বছর পূর্ণ হলো। সূত্র: এইসময়

বাংলাদেশ আওয়ামী লীগ শাসকের অনুকম্পা, বিদেশি শক্তির প্রশ্রয় কিংবা ক্ষমতার মোহে জন্ম নেওয়া কোনও দল নয়। আওয়ামী লীগ বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস ও বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা একটি অনুভূতির নাম। ৭৭ বছরের পথচলায় এই সংগঠন কখনও জনগণের হাত ছেড়ে যায়নি, কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। 

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে আওয়ামী লীগের ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রাম জড়িয়ে আছে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের জন্য জাতিকে সংগঠিত করেছেন এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ নামটাও তাঁরই দেয়া। অতএব বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়