শিরোনাম
◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৯:৩৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে 'গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি' সার্বক্ষণিক কাজ করছে :  সংসদে তথ্যমন্ত্রী

মনিরুল ইসলাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদফতরের সদর দপ্তরে একটি বিশেষায়িত 'গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি' ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) কর্মরত রয়েছে।

তিনি আজ সোমবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস‌্য মো. আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো হলো- গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদফতরের সদর দপ্তরে একটি বিশেষায়িত 'গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি' ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে 'তথ্যবিবরণী' এবং 'প্রতিবাদলিপি' সরকারি ও বেসরকারি সকল গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।

তিনি জানান, সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াইতে অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালসমূহে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ