শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। 

সেনেগাল অধিনায়ক কালিদু কুলিবালির ভুলের সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় পেডারসেন গোল করে নরওয়েকে এগিয়ে দেন।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নরওয়ে। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে হলান্ড গোল করে ব্যবধান ২-০ করেন। তবে পাঁচ মিনিট পরই সাদিও মানের দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল।

কিন্তু ৫৮ মিনিটে আবারও গোল করেন হলান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

যোগ করা সময়ে ইসমাইলা সার নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হেরে সেনেগালের সামনে এখন বিদায়ের শঙ্কা। শেষ ম্যাচে জয় পেলেও অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করতে হতে পারে আফ্রিকান দলটিকে।

এদিকে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৪-এ নিয়ে গেছেন হালান্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়