শিরোনাম
◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার যুবাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। আর মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে।

লম্বা সময় ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন হান্নান সরকার। দাপটের সাথে কাজ করছেন ঘরোয়া ক্রিকেটে। ছিলেন অনূর্ধ্ব-১৭ দলের কোচের ভূমিকায়। তারই ধারাবাহিকতায় এখন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন। কোচ হিসেবে গতবছর চ্যাম্পিয়ন করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে। এছাড়া, বিপিএলের সর্বশেষ আসরে রাজশাহী ওয়ারিয়র্সকেও জেতান শিরোপা।

সোমবার (২২ জুন) মিরপুরে এক সংবাদ সম্মেলন করে হান্নান সরকারকে কোচ করার ঘোষণা দেয় বিসিবি। পাশাপাশি কোচিং প্যানেলের বাকিদের নামও জানানো হয়।

মেন্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ। ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম।

এছাড়া নতুন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিজিও সাইফউদ্দিন আহমেদ, ট্রেইনার মোর্শেদ হাসান এবং পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার রমন। রিয়াদের পাশাপাশি ইমরুল কায়েসকে কাজে লাগাতে যাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গী হবেন রিয়াদ ও ইমরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়