শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কা‌রো ইশারায় নয়, হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে: মোহাম্মদ বাকের কলিবফ

আন্তর্জা‌তিক ডেস্ক : সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চতুর্পক্ষীয় আলোচনা শেষে ইরানের আলোচক দলের প্রধান বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী ইরানি ব্যবস্থাপনার আওতায় এবং ইরানের মাধ্যমেই পরিচালিত হবে।

ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ সাংবাদিকদের আরও বলেন, কিছু মানুষ মনে করেন কূটনীতির ক্ষেত্র এবং সামরিক ক্ষেত্র পরস্পর বিরোধী; মূলত এই ধারণা ভুল।

তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে যেকোনো সাফল্য অর্জিত হলে তার প্রকৃত সুফল তখনই দেখা যায়, যখন সেই বিজয় রাজনৈতিক ও আইনগতভাবে স্বীকৃত এবং স্থায়ী হয়। কূটনীতি ছাড়া যুদ্ধক্ষেত্রের অর্জন ফলপ্রসূ হবে না।

ইরানের আলোচক দলের প্রধান বলেন, কখনও কখনও সামরিক ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে কূটনৈতিক ক্ষেত্র সেই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে।

তিনি বলেন, আলোচনা বা দরকষাকষি সংগ্রামের একটি পদ্ধতি এবং সংগ্রামেরই ধারাবাহিকতা। তাই সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রকে পরস্পরবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি বিভ্রান্তিকর তৎপরতা।

  • সর্বশেষ