শিরোনাম
◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয় : বিএনপির সংসদ সদস্য 

মনিরুল ইসলাম : জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (ঝালকাঠি-১) রফিকুল ইসলাম জামাল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এই শক্তিকে দেশের মাটিতে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, তারা গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহশত দেওয়ার মতো বিতর্কিত কথা বলেছেন। আমরা আরও দেখেছি, বিড়ির সুখ টানের মধ্য দিয়েও তারা বলেছিল সকল পাপ মওকুফ হওয়া যাবে। এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, সেই দলটি ১৯৭১ সালে এদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। মহান সংসদে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এবং তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মত নিষিদ্ধ করা হোক।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুল হক এক নির্বাচনি সভায় মন্তব্য করেছিলেন যে, বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। এমন আপত্তিকর মন্তব্যের জেরে পরবর্তীতে জামায়াত তাকে কারণ দর্শানো নোটিশও দিয়েছিল, যা সংসদে রফিকুল ইসলামের বক্তব্যে উঠে আসে।

  • সর্বশেষ