শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে!

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জিল শি‌বি‌রে অবশেষে স্বস্তির হাওয়া বইতে শুরু ক‌রে‌ছে। বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো পুরো পূর্ণাঙ্গ সেশন অনুশীলন সম্পন্ন করেছেন নেইমার জুনিয়র। অনুশীলনে ফিরেই নিজের উচ্ছ্বাস করেছেন ব্রাজিলের পোস্টার বয়। ডান পায়ের কাফের চোটের কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। ফ্লোরিডায় বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে সান্তোসের এই ফরোয়ার্ডকে মাঠে দেখা যেতে পারে।

গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার পর এই প্রথম পুরো দলের সঙ্গে অনুশীলন করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘ধন্যবাদ, ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!!!

নেইমারের পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া নিয়ে দলের মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, ‘ওকে (নেইমার) দলে ফিরে পেয়ে, আমাদের সাথে অনুশীলনে এবং মাঠে দেখে আমরা সবাই ভীষণ আনন্দিত। জাতীয় দলের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়; এখানে ওর দারুণ এক ইতিহাস রয়েছে এবং এখনও ও আমাদের অনেক সাহায্য করতে পারে। ও ফিরে আসায় আমরা খুশি এবং আশা করি যত দ্রুত সম্ভব মাঠে নেমে ও আমাদের সাহায্য করবে।

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেলেসাওদের হয়ে ১২৯ ম্যাচে ম্যাচে করেছেন ৭৯ গোল। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। এবার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলছেন নেইমার।

এটিই বিশ্বমঞ্চে নেইমারের শেষ সুযোগ কি না—এমন প্রশ্নের জবাবে পাকেতা বলেন, ‘আমি মনে করি হ্যাঁ... খেলোয়াড় হিসেবে আমাদের জার্সিতে পাঁচটি তারকা থাকাটা যেমন গর্বের, তেমনি সবার স্বপ্নকে প্রতিনিধিত্ব করাটাও গর্বের। আপনার মতো আমরাও সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই। আর এই স্বপ্নকে সত্যি করতে আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

হেক্সা মিশনে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর সবশেষ ম্যাচে হাইতিকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘সি'-তে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের নকআউট পর্বের টিকিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়