শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ২১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, এরকম কিছু তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২০ জুন) বিকেল ৪টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব। বি১/বি২ ভিজিটর ভিসায় যে কাজগুলো করার অনুমতি রয়েছে।

সেগুলো হলো, পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া।

এদিকে অভিবাসী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে আবেদনকারীদের মধ্যে যে অসন্তোষ ও ভোগান্তি ছিল তা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত ৩১ মে দেওয়া ঘোষণা অনুযায়ী, গত ১ জুন থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়