শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আবর আমিরাতে মেইল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্থিরতা বন্ধে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে।

সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উত্তর দেন সাংবাদিকদের নানান প্রশ্নের। 

advertisement

দুবাইয়ে আটক বেনজীর সম্পর্কে তিনি সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছি।

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে-কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখানকার সব অপরাধীদের নির্মূল করা হবে পর্যায়ক্রমে।

  • সর্বশেষ