শিরোনাম
◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ দুই জন আটক, এক মাসের কারাদণ্ড

মিজান লিটন : চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে পরীক্ষার্থীসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে।

শনিবার (২০ জুন) চাঁদপুর সরকারি কলেজে জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে একজন পরীক্ষার্থীকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

আটক পরীক্ষার্থী হাবিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ গেইট সংলগ্ন মা-কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতে পরীক্ষার্থী হাবিবুর রহমান এবং নকল কাজে সহযোগিতাকারী রিয়াদুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে মা- কম্পিউটারে মালিককে জিজ্ঞাসাবাদ শেষে তার দোকানে তালা লাগিয়ে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

চাকরি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান।

  • সর্বশেষ