শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি

স্পোর্টস ডেস্ক : যুক্তরা‌স্ট্রের ডালা‌সে আ‌র্জেন্টিনার ম‌্যাচ কেমন হ‌বে তা নি‌য়ে ভীষণ চিন্তায় কোচ লিও‌নেল স্কল‌নি। কারণ ম্যাচের আগে ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে।

সোমবার (২২ জুন) রা‌তে এই শহরেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। তার আগে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, ডালাস ফায়ার রেসকিউ বিভাগের সব ইউনিটকে পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারে নামতে হয়। আবহাওয়া কর্তৃপক্ষ ‘ক্রিটিক্যাল’ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

তবে স্বস্তির খবর হলো, আর্লিংটনের স্টেডিয়ামটিতে স্বয়ংক্রিয় ছাদ থাকায় ম্যাচ আয়োজন নিয়ে সরাসরি কোনো শঙ্কা নেই। মাঠ প্লাবিত হওয়ার সম্ভাবনাও নেই।

তবুও ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দল ও দর্শকদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। সব মিলিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হলেও আবহাওয়া পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়