শিরোনাম
◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যবদ্ধভাবে শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই, নববর্ষের এই দিনে সারা শহর আনন্দে ভাসছে : সংস্কৃতিমন্ত্রী

মনিরুল ইসলাম : সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চায়। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর রমনা পার্কের শতায়ূ চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন কোনো প্রতিশোধ নয়। কোনো প্রতিহিংসা নয়। আমরা প্রতিশোধ, প্রতিহিংসা বিশ্বাস করি না। আমাদের প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন না। আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যে সমাজে মত পার্থক্য থাকবে। গণতন্ত্র থাকবে। সবার আগে বাংলাদেশ। এই হচ্ছে আমাদের অঙ্গীকার।

মন্ত্রী আরও বলেন, ঐক্যবদ্ধভাবে শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। নববর্ষের এই দিনে সারা শহর আনন্দে ভাসছে।

অনুষ্ঠানে জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করা হয়। দোয়া করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায়।  পরে জাতীয় সংসদ ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

নজরুল ইনস্টিটিউট এর শিল্পীরা নজরুল সংগীতসহ বৈশাখী পরিবেশনা পরিবেশন করেন। আবৃত্তি, নৃত্য, ব্যান্ড সংগীত পরিবেশন করেন শিরোনামহীন ব্যান্ড দল। বিকালে জাসাসসহ জাতীয় পর্যায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখেন দর্শকদের। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্য সচিব জাকির হোসেন রোকন। আর সার্বিক সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেন যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সংগীত পরিচালক ইথুন বাবু।

  • সর্বশেষ