শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তায় অর্থনৈতিক ঘাটতি পূরণে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী

বাংলাদেশকে আর্থিক ও নীতিগত উভয় সহায়তাই দেবে বিশ্বব্যাংক। সমস্যা হবে না আইএমএফ’র ঋণ পেতেও। সব মিলিয়ে অর্থনীতির যে ঘাটতি রয়েছে তাও পূরণ হবে সফলভাবে। বিশ্বব্যাংক ও আইএমএফ’র বসন্তকালীন সভার প্রথম দিনের বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মূলধন খরায় ভুগছে ব্যাংক, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে টাকা, টান পড়েছে রপ্তানিতে। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে নতুন সরকার। সরকার ক্ষমতা নেয়ার পরই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে অস্থির তেলের বাজার। যার প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে।

এমন পরিস্থিতিতে অর্থনীতি ঘুরে দাড় করানো বড় চ্যালেঞ্জ সরকারের। ভঙ্গুর অর্থনীতির টানা পোড়েন অবস্থা কীভাবে ঠিক করবেন সে হিসেব কষতেই বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভায় যোগ দিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।

প্রথম দিনেই বিশ্ব ব্যাংকের সঙ্গে ৪ দফা মিটিং হয় বাংলাদেশের প্রতিনিধি দলের। সেখানে উঠে আসে অর্থনীতির বিভিন্ন দিক। ঋণ কিস্তি ছাড়ের বিষয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানায়, নীতিগত ও আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। ভেঙে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুরো অর্থনীতিটাই একটা ঘাটতি মধ্যে আছে। তার ওপরে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। আবার যুক্ত হয়েছে ভ্যাট। এই সব বিষয়ে আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক আমাদের সঙ্গে একযোগে সমস্যা সমাধানে কাজ করবে।’

সার্বিক আলোচনা সফল হয়েছে এমন দাবি করে অর্থমন্ত্রী জানান, অর্থনীতির ঘাটতি পূরণে সফল হবে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা তা সবার কাছে পরিষ্কার। বিশ্বব্যাংক খুবি পজিটিভ আমাদের বিষয়ে এক সঙ্গে কাজ করার জন্য।’

চিন্তা না করে দেশের মানুষদের অপেক্ষা করার পরামর্শ প্রতিনিধি দলের।

 

  • সর্বশেষ