শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

পুলিশ সংস্কারে নতুন উদ্যোগ, কমিশন গঠনের ভাবনা সরকারের

বাংলাদেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের মেয়াদে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চায়।

পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইইউ পরামর্শসেবা দিয়ে সহায়তা করতে পারে। তিনি জানান, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইইউ।


বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

দুর্নীতি দমন প্রসঙ্গে রাষ্ট্রদূত একটি শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে ইইউর কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইইউর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ