শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২২, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্ডার দুর্ঘটনায় দায়ী কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা

মিনহাজুল আবেদীন: উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অন্য যেসব প্রতিষ্ঠান এসব কাজে অবহেলা করে তাদের কালো তালিকাভুক্ত করতে বলেছেন তিনি। বাংলাদেশ জার্নাল

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একনেক সভায় উত্তরার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে। ইত্তেফাক

ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনার বিষয়ে মন দিয়ে শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত এবং যেই কোম্পানি জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী কাজে অবহেলাকারী ও দায়িত্বজ্ঞানহীন কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে বলেছেন।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা।

পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের। ঢাকা পোস্ট 

প্রাইভেটকারে আরোহীদের মধ্যে ছিলেন হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

মামলায় ক্রেনের চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি) ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের অভিযুক্ত করা হয়েছে। ব্যক্তি হিসেবে আসামি করা হয়েছে অজ্ঞাতদের। সময় টিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়