শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৩:২৬ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না'

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, 'মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।'

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের ওপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে জ্বালানি সংকটসহ এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না।

তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।

এসময় কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়