শিরোনাম
◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ছিল, নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মূল্যায়ন

নির্বাচনে উচ্চ ভোটার উপস্থিতি এবং গণভোটের ফলাফল প্রমাণ করে যে বেশির ভাগ বাংলাদেশির দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ছিল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ থমাস কিয়ান এমনটাই মনে করেন। গ্রুপটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে মূল্যায়ন করে সংক্ষেপে এসব কথা বলেছে।

তারা আরও জানিয়েছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়।

একইসঙ্গে অনুষ্ঠিত জুলাই চার্টার নিয়ে গণভোট বিপুল ভোটের ব্যবধানে পাস হয়েছে। এই গণভোট হলো গত এক বছরে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে প্রণীত একগুচ্ছ সংস্কার প্রস্তাব।

ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ থমাস কিয়ান বলেছেন, উচ্চ ভোটার উপস্থিতি এবং গণভোটের ফলাফল প্রমাণ করে যে বেশির ভাগ বাংলাদেশির দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য ছিল। তবে নতুন সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে দুর্বল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়