শিরোনাম
◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই।

এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেছেন।

তাদের অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে এখন পর্যন্ত ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। মূলত এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়