শিরোনাম
◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ◈ জ্বালানি সংকটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলো বাংলাদেশ!(ভিডিও) ◈ মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে : ওমানের সতর্কবার্তা ◈ ইরানি হামলার মধ্যে তেল উৎপাদন নিয়ে যে ঘোষণা দিল কুয়েত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোট সম্পদ ১ কোটি ৬০ লাখ, স্ত্রীর কত?

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মোট পরিসম্পদ ছিল ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকার। এক বছর আগে তা ছিল ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকার। অর্থাৎ, এক বছরে তার সম্পদ বেড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৭৯৯ টাকা।

তবে প্রকাশিত সম্পদ বিবরণী অনুযায়ী আইন উপদেষ্টার আয়ের তথ্য প্রকাশ করা হয়নি।

একইসঙ্গে আইন উপদেষ্টার স্ত্রী শীলা আহমেদের সম্পদের পরিমাণও প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত তার মোট পরিসম্পদ ছিল ২ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬১৩ টাকার। যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১ লাখ ৩৪ হাজার ৭২০ টাকার।  সে হিসাবে ১ বছরে তার সম্পদ বেড়েছে ৪৩ লাখ, ৫৭ হাজার ৮৯৩ টাকা। শীলা আহমেদ তার আয়ের তথ্য প্রকাশ করা হয়নি

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্বামী-স্ত্রীর ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়