শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন, শিগগিরই প্রকাশ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এসব সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে ভোটের হার কেমন হবে তা এখনই বলা সম্ভব নয়।’ তবে তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি জানান, আশা করছি ভোটের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে কি আর বলবো? তারা নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। আওয়ামী লীগ শুধু অনলাইনে আছে। চোরচোট্টাদের কাজ কি অনলাইনে এসে চিল্লানো। অনেক টাকা লুট করে নিয়ে গেছে। মিছিলেও দেখি না।’

গণমাধ্যম বিষয়ে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। তিনি বলেন, ‘যেকোনো সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সে বিষয়েও আমরা নজর রেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে বেশ কিছু সংস্কারও হয়েছে।’

তিনি বলেন, ‘গেলো ১৮ মাসে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া হাজার হাজার অপতথ্য দিয়েছে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরিতে এটাও একটি বাধা। হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভায়োলেন্সের কথা বলছে।’

এসময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা রয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না কাউকে জোর করে ধরে এনে সার্টিফিকেট নেয়া বা আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করাই সরকারের মূল লক্ষ্য।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়