শিরোনাম
◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে রেলে নাশকতার আশঙ্কা: সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রেলপথ মন্ত্রণালয়ের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল রেলে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। এ অবস্থায় রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয় বলে আজ রেল মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের শঙ্কা রয়েছে।

এ কারণে রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো ধরনের নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ