শিরোনাম
◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করেনি সরকার

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর কোনো প্রকল্প সরকার অনুমোদন করেনি বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণমাধ্যমে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিকে ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত তথ্য হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এরুপ একটি প্রস্তাবনা করা হলেও মন্ত্রণালয়য় থেকে প্রকল্পটি বিবেচিত হয়নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।  উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ