শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বিষয়টি নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজের নির্বাচনী এলাকা পাবনায় না গিয়ে পোস্টাল ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে সেখানে যাই, তাহলে ভোটের দিন আমার এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। সাধারণ মানুষ হয়তো কিছু বিড়ম্বনার মুখে পড়বে। তাই আমার সচেতন বুদ্ধি বলে পোস্টাল ভোট দেওয়া উচিত।

দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী।

 

  • সর্বশেষ