শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে।’

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব।

আখতার আহমেদ জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রায় ১৬ হাজার বিএনসিসি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি নেয়া হয়েছে।’ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাব্যবস্থা ও ভোট গণনার সময় নিয়ে আগ্রহ ছিল বলেও জানান তিনি।

Advertisement

গণভোট ২০২৬: ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে
ইসি সচিব বলেন, ‘ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে, যা নির্ভর করবে কত ভোট সময়মতো এসে পৌঁছায়, তার ওপর।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচার চালাতে পারছেন উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ‘বিদেশে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে, সেখানে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই।’

তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে। ইসিতে অভিযোগ করলে প্রক্রিয়াগত কারণে সময় বেশি লাগতে পারে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে মাঠে থাকবেন প্রায় ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক।

 

  • সর্বশেষ