শিরোনাম
◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: : জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন! 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশুসন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
 
কিন্তু কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি ছিলেন না উপদেষ্টা। সাংবাদিকরা সাদ্দামের প্যারোলের বিষয়ে প্রশ্ন করলে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর (দেব না)।’

একজন সাংবাদিক তখন বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও। এ সময় উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’

‘আপনি তো দায়বদ্ধ’—আরেকজন সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলব না।

আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’
ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তোলপাড় হয়ে গেছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

 

  • সর্বশেষ