শিরোনাম
◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৩০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়াই হঠাৎ উধাও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন বা নোটিশ ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ভারতীয় আটজন প্রকৌশলী ও একজন অর্থ কর্মকর্তা আজ কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়েই বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি।'

আনোয়ারুল আজিম আরও বলেন, 'তাদের হঠাৎ চলে যাওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। আমাদের স্থানীয় প্রকৌশলীরা সম্পূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত। তারা স্বতন্ত্রভাবে কেন্দ্র পরিচালনা করতে সক্ষম। আমরা এই মুহূর্তে কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার আশঙ্কাও করছি না।'

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তাদের এই হঠাৎ প্রস্থানের কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে। এটি ভারতের মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন এবং বাংলাদেশের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি যৌথ উদ্যোগ। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ