শিরোনাম
◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ১১:২২ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপো মালিক ও সরকারি তদারকির গাফিলতিতে সীতাকুন্ডের অগ্নিকান্ড: তদন্ত প্রতিবেদন

সীতাকুন্ডে অগ্নিকান্ড

খালিদ আহমেদ: বিএম কনটেইনার ডিপোসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই ঘটনার ১ মাস পর চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের কাছে ১৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এছাড়া প্রতিবেদনের সঙ্গে ৩০০ পৃষ্ঠার বিভিন্ন নথি ও জবানবন্দিও জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ ২০টি সুপারিশ করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দেওয়া হয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিস্ফোরণের কারণ, এর জন্য দায়ী ও সুপারিশকে সামনে রেখে তদন্ত করা হয়। সংশ্লিষ্ট ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি একটি কনটেইনার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। 

গত ৪ জুন রাতে সীতাকুন্ডের বি এম ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৫০ জন মারা গেছেন এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন।

ঘটনা তদন্তে পরদিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়