শিরোনাম
◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি ◈ ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল, ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি! ◈ দুটি গুরুত্বপূর্ণ বিল সংশোধনসহ পাসের সুপারিশ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত ◈ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির বৈঠকে ওয়াকআউট ◈ ১৪৯৮ পর্যটন স্পট নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, আসছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ◈ বিমান টিকিটে সিন্ডিকেট ভাঙতে ‘জিরো টলারেন্স’: এজেন্সির নাম-লাইসেন্স ও প্রকৃত মূল্য বাধ্যতামূলক ◈ দানের সম্পত্তি নিয়ে আসছে নতুন আইন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৩:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘর্ষ-সহিংসতায় ১১৩১ পুলিশ সদস্য আহত, আইসিইউতে ৪ জন: পুলিশ সদরদপ্তর

সুজন কৈরী: [২] কোটা সংস্কার আন্দোলনের নামে চালানো সহিংতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে ১ হাজার ১৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আছেন। আর আন্দোলন ঠেকাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনজন পুলিশ সদস্য।

[৩] বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সহিংসতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে পুলিশের প্রায় ১ হাজার ১৩১ জন সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

[৪] পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, নিহত তিন পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জের পিবিআইয়ে কর্মরত পরিদর্শক মাসুদ পারভেজ, ট্যুরিস্ট পুলিশের এএসআই মুক্তাদির ও আরেক সদস্য গিয়াস উদ্দিন। আর আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এখনও অনেক পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। অনেকের অবস্থায় গুরুতর।

[৫] রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি বেশিরভাগ পুলিশ সদস্যের মাথায় আঘাত রয়েছে। পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও পরিদর্শন) মোহাম্মদ মঈনুল ইসলাম জানিয়েছেন, ২৭৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৮৩ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের বেশিরভাগ মাথায় আঘাতপ্রাপ্ত। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ