শিরোনাম
◈ নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করল ভারত ◈ শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন ◈ মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের পতিতালয় থেকে ৮ বাংলাদেশি আটক ◈ কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে, সর্বশেষ আপডেট ◈ সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা? ◈ ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের একাধিক উদ্যোগ ◈ বিএনপির তৃণমূল পুনর্গঠন টাকা আর লবিংয়ে ◈ কাওরান বাজারে চাঁদাবাজি নিয়ে দুই এমপি মুখোমুখি ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত, কেন ফাঁপড়ে পড়লো বাংলাদেশ? ◈ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি, স্তব্ধ কমিউনিটি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের পতিতালয় থেকে ৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিসহ ১৫২ জন প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযোগ রয়েছে, কেন্দ্রটি গত তিন মাস ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে দেহব্যবসার প্যাকেজ পরিচালনা করে আসছিল এবং শুধুমাত্র ভিভিআইপি গ্রাহকদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া হতো।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। অভিযানে মোট ২৪৩ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৯৪ জন বিদেশি এবং ৪৯ জন স্থানীয় নাগরিক ছিলেন। আটককৃত ১৫২ জন বিদেশির মধ্যে ১২৯ জন চীনের নাগরিক। এছাড়া তাইওয়ানের ২ জন, ভিয়েতনামের ৫ জন, মিয়ানমারের ৫ জন, বাংলাদেশের ৮ জন এবং ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভানুয়াতুর ১ জন করে নাগরিক রয়েছেন।

অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই বিনোদন কেন্দ্রটির কক্ষ ভাড়া ছিল আকাশচুম্বী। একেকটি এক্সক্লুসিভ রুমের ভাড়া ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত রাখা হতো, যা গ্রাহকরা ২৪ ঘণ্টারও বেশি সময়ের জন্য বুক করতে পারতেন। অভিযানের সময় অনেক বিদেশি নাগরিক উচ্চশব্দে গান বাজিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার ফলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি প্রথমে টেরও পাননি। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়