শিরোনাম
◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৩৮ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সংবাদপত্রের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও শঙ্কাজনক’

স্বাধীন সাংবাদিকতার ওপর, সংবাদপত্রের ওপর যে আক্রমণ হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় ও শঙ্কাজনক বলে উল্লেখ করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

বৃহস্পতিবার নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান' শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আনাম বলেন, '১৫ বছর স্বৈরশাসনের সময় সাংবাদিকতার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করা—তার কণ্ঠরোধ করার যে প্রক্রিয়া চলেছে, সেগুলোর আমরা একটা ইতি চাচ্ছি। এসব কিছু যেন আর বাংলাদেশে কখনো না হয়। দুর্ভাগ্যজনকভাবে আজকে নবরূপে স্বাধীন সাংবাদিকতার ওপর, সংবাদপত্রের ওপর যে আক্রমণ হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং শঙ্কাজনক।'

তিনি বলেন, 'আমরা অন্তর থেকে উপলব্ধি করি যে, রাজনৈতিক দল স্বাধীন সাংবাদিকতার বিরাট সহায়ক শক্তি। যারা রাজনীতি করবেন, তারা উপলব্ধি করবেন আপনাদের সহায়ক শক্তি স্বাধীন সাংবাদিকতা—মত প্রকাশের একটা নিরবচ্ছিন্ন পরিবেশ। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাদের বলা যে, স্বাধীন সাংবাদিকতা এখন হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার।'

তিনি আরও বলেন, 'আমরা—সম্পাদক পরিষদ এবং সাংবাদিকরা সব সময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করে এসেছি। গত সরকারের তিনটি নির্বাচন যে একেবারেই অগ্রহণযোগ্য ছিল, সেটারও আমরা মত প্রকাশের মাধ্যমে, এডিটোরিয়ালের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। সামনে যে নির্বাচন হবে এবং সামনে নতুন গণতান্ত্রিক পরিবেশ আসবে, সেখানেও আমি আন্তরিকভাবে বলতে চাই, আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, গণতন্ত্রকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকব।'

'আপনারা যারা রাজনৈতিক দল করেন, তাদের মতপ্রকাশে আমরা হচ্ছি মাধ্যম। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। সমালোচনা করতে দেয়নি বলেই আমি মনে করি, হাসিনা সরকারের পতন হয়েছে। সংবাদপত্র, ভিন্ন মত, বিশেষ সমালোচনামূলক তথ্য এবং মতামত নিলে উপকৃত হতো। আমরা সেই ধরনের পরিবেশ চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। সামনে গণতন্ত্র উন্মেষের যে বিরাট সম্ভাবনা, সেখানে রাজনৈতিক দলই মূল শক্তি। সেই শক্তির সহায়ক হিসেবে স্বাধীন সাংবাদিকতা,' যোগ করেন তিনি। সূত্র : ডেইলিস্টার

  • সর্বশেষ