শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কতসংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন। 

আবেদনের যোগ্যতা ও শারীরিক পরিমাপ

Advertisement
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
  • প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
  • শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি।
  • নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে কোনো প্রকার ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পরও যদি প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক : বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন।

  • সর্বশেষ