শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোসলের পর নামাজের জন্য কি আবার অজু করতে হবে?

পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। নামাজ পবিত্রতার ওপর নির্ভরশীল। পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। ইসলামে শারীরিক পবিত্রতা অর্জনের অন্যতম প্রধান দুটি মাধ্যম হলো অজু ও গোসল, যা ইবাদতের পূর্বশর্ত।

‘গোসল’ একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো ধৌত করা বা ধোয়া। ইসলামী শরিয়তের পরিভাষায়, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করাকে গোসল বলা হয়।

মহান আল্লাহ বলেন, ‘‘وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا  অর্থ: তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও। (সুরা মায়েদা: ৬)’’
 
গোসল করার পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে নতুন করে অজু করতেন না। (তিরমিজি: ১০৭)

এ থেকে বোঝা যায়, গোসলের পর অজু করতে হবে না। কারণ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়। গোসলের পর অজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘গোসল-অপেক্ষা কোন অজু ব্যাপকতর?’’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৭৪৮)

এই উক্তিটি  দ্বারা প্রমাণিত হয় যে, গোসলের মাধ্যমে অজুর ফরজ কাজগুলো (মুখমণ্ডল, হাত ও পা ধোয়া, মাথা মাসেহ করা) পূর্ণ হয়ে যায়, তাই গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন নেই।

মূলত গোসল করার পর অজু করার কোনো বিধান ইসলামে নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেয়া ফরজ এবং পরিপূর্ণ অজু করে নেয়া সুন্নত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মোস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করার প্রয়োজন নেই। (বুখারি: ২৪৮; বাহরুর রায়েক: ০১/৯৪; আদ্দুররুল মুহতার: ০১/৩২৩)

  • সর্বশেষ
  • জনপ্রিয়