শিরোনাম
◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে নাম ধরে ডাকার বিষয়ে ইসলাম কি অনুমোদন দেয়?

প্রশ্ন : স্বামীর নাম ধরে ডাকা কি জায়েজ?

উত্তর : স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক ভালোবাসা, সম্মান ও ভদ্রতার ওপর প্রতিষ্ঠিত। স্বামীর নাম ধরে ডাকার ব্যাপারে শরিয়তে স্পষ্ট কোনো নিষেধ নেই; বরং এটি সমাজের রীতি, শ্রদ্ধা ও সংস্কৃতির বিবেচনার ওপর নির্ভরশীল। যে সমাজে স্বামীর নাম ধরে ডাকা অসম্মানজনক বলে গণ্য নয়, সেখানে এতে কোনো আপত্তি নেই। কারণ ইসলাম দাম্পত্য জীবনে স্বাভাবিকতা, সহজতা ও পারস্পরিক খুশিকে গুরুত্ব দেয়।

কিন্তু ভারত উপমহাদেশের সমাজে সাধারণত স্বামীকে সরাসরি নাম ধরে ডাকা অসম্মানজনক ও অশোভন হিসাবে বিবেচিত হয়। তাই স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে এবং দাম্পত্য জীবনে অযথা মনোমালিন্য এড়াতে এখানকার নারীদের জন্য স্বামীকে নাম ধরে না ডাকাই উত্তম। বুখারির একটি হাদিসে এসেছে, যখন আল্লাহর বন্ধু ইবরাহিম (আ.) তার স্ত্রী হাজেরা ও ছোট সন্তান ইসমাইলকে (আ.) মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছিলেন, তখন স্ত্রী তাকে এভাবে ডাকলেন-‘হে ইবরাহিম! তুমি আমাদের এ জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ?’ (সহি বুখারি) এটি প্রমাণ করে যে, কিছু সমাজে স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকায় কোনো সমস্যা ছিল না। তবে আল্লাহর রাসূল (সা.)-এর কোনো স্ত্রী কখনো তাকে সম্বোধন করে ‘হে মুহাম্মদ’ বলে ডাকেননি। তারা সবসময় বলেছেন, ‘হে আল্লাহর রাসূল’ ‘হে আল্লাহর নবী’। তারা অবশ্য বিভিন্ন প্রসঙ্গে তার নাম উচ্চারণ করেছেন কিন্তু সম্বোধন হিসাবে কখনো নাম ব্যবহার করেননি।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়