শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক–লিটনের সেঞ্চুরিতে ৪৭৬, স্পিনে চাপে আইরিশ ব্যাটাররা

মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ঠিকই বাংলাদেশ। ব্যাট হাতে কর্তৃত্ব দেখানোর পর এবার স্পিন আক্রমণে আয়ারল্যান্ডকে চেপে ধরেছেন হাসান মুরাদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। বড় লিডের স্বপ্ন এখন আরও স্পষ্ট টাইগারদের সামনে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৯৮ রান করে কঠিন চাপে আইরিশরা। লর্কান টাকার ৩৩ বলে ১১ রানে খেলছেন অপরাজিত। তাঁর সঙ্গে আছেন অভিষিক্ত স্টিভেন ডোহেনি, যার ব্যাট থেকে এসেছে ২১ বলে মাত্র ২ রান।

ফলো-অন এড়াতে আয়ারল্যান্ডের এখনও প্রয়োজন আর ১৭৯ রান। উইকেটের প্রকৃতি প্রথম দিন থেকেই স্পিন সহায়ক ছিল, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ কেবলই বাড়ছে। তৃতীয় দিনে তাই আইরিশ ব্যাটারদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫
(বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্ফার ০, টাকার ১১, ডোহেনি ২)**

বাংলাদেশ:
ইবাদত ৫-১-১০-০, খালেদ ৬-০-৩০-১, তাইজুল ১২-১-৩২-১, মুরাদ ১০-৩-১০-২, মিরাজ ৩-০-১১-১, মুমিনুল ১-১-০-০

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়