শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

স্পোর্টস ডেস্ক :  মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় পে‌য়ে‌ছে  চাইনিজ তাইপে। চতুর্থ ম্যাচে এসে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপ ইরান।

ম্যাচের শুরুতে দুবার এগিয়ে যায় ইরান। গত বিশ্বকাপের রানার্সআপদের স্বস্তি কেড়ে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে সমতায় ফিরে চাইনিজ তাইপে। এরপর তারা দারুণ গতিতে ছুটতে থাকে। ইরানকে এক দফা অল আউট করে ১০-৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষদিকে  ইরান টানা ৪ পয়েন্ট পেলেও চাইনিজ তাইপে প্রথমার্ধ শেষ করে ১৭-১১ ব্যবধানে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে ইরান চেষ্টার ত্রুটি রাখেনি, কিন্তু টেকনিকে তাইনিজ তাইপের সাথে পেরে ওঠেনি তারা। কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এ অর্ধেও আধিপত্য ধরে রাখে। একের পর এক পয়েন্ট তুলে তারা ম্যাচ জিতে নেয় ৩১-২১ পয়েন্টে। 

জাঞ্জিবার ও কেনিয়াকে  আগের দুই ম্যাচে হারিয়ে আসা চাইনিজ তাইপে এবারের আসরের পদকের অন্যতম দাবীদার হয়ে উঠেছে।

  • সর্বশেষ