শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১২ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম কী বলে দাঁড়িয়ে পেশাব করা নিয়ে, স্বাস্থ্যঝুঁকি ও ধর্মীয় সতর্কতা

বেশিরভাগ পুরুষের মধ্যে পথেঘাটে, অফিসে কিংবা বাড়িতেও দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস দেখা যায়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি ইসলামি চিন্তাবিদরাও এই অভ্যাসের বিষয়ে সতর্ক করেছেন। বিভিন্ন গবেষণা অনুযায়ী, দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে মূত্রথলির মধ্যে জমে থাকা দূষিত পদার্থগুলো নিচের দিকে চলে আসে। ফলে সেসব ক্ষতিকর পদার্থ শরীর থেকে পুরোপুরি বের হতে পারে না। এভাবে দিনের পর দিন এই দূষিত পদার্থ জমতে থাকলে তা শরীরের স্থায়ী ক্ষতি করতে পারে।

advertisement

অন্যদিকে, বসে প্রস্রাব করার কারণে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয়। এর ফলে শরীরের এসব দূষিত পদার্থ সহজেই সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে।

ইসলামের দৃষ্টিতে, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ বা অপছন্দনীয়।

advertisement

হাদিস শরিফে এসেছে—

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, "যে ব্যক্তি তোমাদের বলে যে, রাসুল (সা.) দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই পেশাব করতেন।" (নাসাঈ, হাদিস : ২৯)

advertisement

তবে একান্ত অসুবিধায় পড়লে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। সেক্ষেত্রে দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে:

১. পেশাবের ছিটা যেন শরীরে বা কাপড়ে না লাগে।

২. নির্লজ্জতা ও লজ্জাস্থান যেন প্রকাশ না পায়। (ফাতাওয়া হিন্দিয়া)

অন্য এক হাদিসে হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) একবার একটি আস্তাকুঁড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। (বুখারি, মুসলিম)। তবে এটি বিশেষ কোনো কারণে করা হয়েছিল বলে মনে করা হয়।

ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দৃষ্টিকোণ থেকেই পুরুষের দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকা উচিত।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ